বার্লিন, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজ দেশের ক্লাব স্টুটগার্ট ছেড়ে রিয়াল মাদ্রিদ যাচ্ছেন জার্মানির মাঝমাঠের খেলোয়াড় সামি খেদিরা।
স্টুটগার্ট ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ফ্রেডি বোবিক জানান, তারা চান না খেদিরা চলে যাক। তিনি বলেন, "কিন্তু আমরা বুঝতে পেরেছি সামি তার ভবিষ্যৎ ফুটবল-জীবন রিয়ালে গড়ে তুলতে চান। মাদ্রিদে তিনি সাফল্য পাবেন বলে আমরা আশা করছি।"
প্রায় এক বছর আগে জার্মানির পক্ষে অভিষেক হয় খেদিরার। দলের হয়ে জিতেছেন ১২টি খেলায়। এর আগে ইংলিশ ক্লাব চেলসিতে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন খেদিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৩৯ ঘ.
bdnews24