ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্টহ্যামে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডেভিড বেকহ্যাম। ফ্যাশন সচেতন এই তারকার এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন আপাতত ক্লাব বদল করছেন না তিনি।
৩৫ বছর বয়সী এই তারকা এখন খেলছেন যুক্তরাস্ট্রের মেজর লিগ ক্লাব লসএঞ্জেলেস গ্যালাক্সিতে। মাঝে কিছুদিন ধারে খেলেছেন সেরি এ ক্লাব এসি মিলানে। নতুন মৌসুম শুরু হওয়ার আগে বেকহ্যামকে পেতে চায় ওয়েস্টহ্যাম। ক্লাবের মালিকদের একজন ডেভিড গোল্ড জানিয়েছিলেন, তারা কথা-বার্তা বলছেন সাবেক ইংলিশ অধিনায়কের সঙ্গে।
কিন্তু শুক্রবার বিবিসিকে তার এক মুখপাত্র বলেন, "না, ডেভিড (বেকহ্যাম) আপাতত ক্লাব বদলাচ্ছেন না। তিনি লসএঞ্জেলেস গ্যালাক্সিতেই ভালো আছেন।"
বেকহ্যামের মুখপাত্র বিষয়টা এভাবে চাপা দিলেও ডেভিড গোল্ড বলেন, তারা এখনো আত্মবিশ^াসী, "আমরা আশা করছি ডেভিড (বেকহ্যাম) আমাদের ক্লাবে খেলবেন। আমি তার সঙ্গে কথা বলেছি। জানি না কি সিদ্ধান্ত নিয়েছেন? তবে তাকে পাওয়ার জন্য উ
bdnews24