ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবেন জনপ্রিয় গায়ক বন জোভি।
আমেরিকার এই রকস্টার অস্ট্রেলিয়ান 'এ' লিগে খেলা মেলবোর্ন হার্টের চার মৌসুমের টিকেট কিনেছেন। যা তিনি তার ভক্তদের মধ্যে বিতরণ করবেন।
ঘরোয়া লিগ দেখতে অগ্রহী সেসব ভক্তদের মধ্যে টিকেট বিতরণ করা হবে যারা আর্থিক কারনে খেলা দেখতে পারেন না।
হার্ট তাদের অভিষেক মৌসুমে ১৫ টি ম্যাচ খেলবে। যা আগামী মাস থেকে শুরু হচ্ছে।
৪৮ বছর বয়সী বন জোভির এ পর্যন্ত দু'টি একক অ্যালবাম এবং তার ব্যান্ড দলের সঙ্গে ১১ টি স্টুডিও অ্যালবাম বের হয়েছে। যা সারা বিশ্বে ১৩০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/২০৩৫ ঘ.
bdnews24