২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওয়েলকে ফের হারালেন বোল্ট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 01:14 PM

Updated : 25 Aug 2022, 02:03 PM

প্যারিস, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুরুষদের এক শ' মিটার দৌড়ে আবারো নিজ দেশের আসাফা পাওয়েলকে হারালেন উসাইন বোল্ট। প্যারিসে শনিবার রাতে ডায়মন্ড লিগ ইভেন্টে এক শ' মিটারে বিশ্ব এবং অলিম্পিক রেকর্ডের অধিকারী জ্যামাইকার বোল্ট দৌড় শেষ করেন, ৯.৮৪ সেকেন্ডে। পাওয়েল ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। একই দেশের ইয়োহান ব্লেক তৃতীয় হন। তিনি দৌড় শেষ করেন ৯.৯৫ সেকেন্ডে। শুরুটা বাজে হলেও মাঝামাঝি জায়গায় এসে পাওয়েলকে ছাড়িয়ে যান বোল্ট। এরপর জেতেন অনায়াসেই। তবে এতে তিনি খুশি নন। জানিয়েছেন, দেশে ফিরে অনুশীলনের ওপর আরো জোর দেবেন তিনি। বোল্ট অবশ্য বলেছেন, চোট থেকে সেরে উঠলেও নিজের সেরা 'ফর্মে' তিনি এখনো পৌঁছতে পারেননি। ওদিকে পাওয়েল বলেছেন, দ্বিতীয় হয়ে তিনি হতাশ হয়েছেন। তবে হাল ছাড়বেন না। উল্লেখ্য, পাওয়েলই একমাত্র '