২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে সহজে হারাল মোহামেডান

প্রিমিয়ার বিভাগ হকি লিগে মঙ্গলবার আবাহনী লিমিটেডকে ৩-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 01:49 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার বিভাগ হকি লিগে মঙ্গলবার আবাহনী লিমিটেডকে ৩-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে প্রথমার্ধে মোহাম্মদ সাব্বিরের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৬১ মিনিটে ব্যবধান বাড়ান জাহিদুল ইসলাম রাজন। ৭০ মিনিটে স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমির গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/২০০০ ঘ.