২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৭ জামায়াত-শিবিরকর্মী কারাগারে

নিজামীদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল থেকে রোববার আটক সাতজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 01:20 PM

বরিশাল, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিজামীদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল থেকে রোববার আটক সাতজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বরিশাল কোতয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক মো. ইউসুফ আলী তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে আদালতে হাজির করার পর বিচারক মো. আলতাফ হোসাইন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কোতয়ালি মডেল থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, মামলায় (নম্বর-৫) আসামিদের বিরুদ্ধে বেআইনিভাবে অস্ত্র সজ্জিত হয়ে সরকারি কাজে বাধাদানের অভিযোগ করা হয়েছে। আসামিরা হলেন- নগরীর ব্যপ্টিস্ট মিশন স্কুলের শিক্ষক আব্দুল আজিজ (৪৫), বিএম কলেজের গণিত তৃতীয় বর্ষের ছাত্র এনামুল হক (২১) ও মিজানুর রহমান (২১), বাংলা চতুর্থ বর্ষের ছাত্র মো. ফরিদউদ্দিন (২২), দাড়িয়াল কলেজের এইচএসসি'র ছাত্র সাকিবুল হাসান (১৮), আব্দুল মান্নান মৃধা এবং হোটেল কর্মচারী সোহেল (২০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৮ ঘ.