লন্ডন, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনে মেয়েদের বিভাগে শিরোপা জিতেছেন বিশ্বসেরা খেলোয়াড় যুক্তরাস্ট্রের সেরেনা উইলিয়ামস।
ফাইনালে রাশিয়ার ভেরা জবোনারেভাকে হারান তিনি ৬-৩ ও ৬-২ গেমে।
অন্যদিকে ছেলেদের এককে ফাইনালে পৌঁছেছেন স্পেনের রাফায়েল নাদাল। বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ।
ছেলেদের র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা নাদাল ৬-৪, ৭-৬ (৮-৬) ও ৬-৪ গেমে জেতেন র্যাঙ্কিংয়ের চার নম্বর খেলোয়াড় ব্রিটেনের অ্যান্ডি মারের বিপক্ষে।
ফাইনালে নাদালের মুখোমুখি হবেন র্যাঙ্কিংয়ের ত্রয়োদশ খেলোয়াড় চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ। তিনি ৬-৩, ৭-৬ (১১-৯) ও ৬-৩ ব্যবধানে হারান বিশ্বের তৃতীয় সেরা সার্বিয়ার নোভাক জোকোভিচকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৪০ ঘ.
bdnews24