২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে সেরেনা-ভোনারেভা

উইম্বলডনের ফাইনালে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তার প্রতিপক্ষ ভেরা ভোনারেভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 11:01 AM

Updated : 25 Aug 2022, 01:10 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনের ফাইনালে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তার প্রতিপক্ষ ভেরা ভোনারেভা। মেয়েদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সেরা সেরেনা ৭-৬ (৭-৫) ও ৬-২ গেমে জেতেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভার বিপক্ষে। ফাইনালে সেরেনা লড়বেন রাশিয়ার ভেরা ভোনারেভার সঙ্গে। ভোনারোভা ৩-৬, ৬-৩ ও ৬-২ ব্যবধানে বুলগেরিয়ার তসভেতানা পিরোনকোভাকে হারিয়ে ফাইনালে ওঠেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬৫১ ঘ.