লন্ডন, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনের চতুর্থ পর্ব নিশ্চিত করেছেন স্পেনের রাফায়েল নাদাল ও যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।
র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা নাদাল শুক্রবার ৬-৪, ৪-৬, ৬-৭ (৫-৭), ৬-২ ও ৬-৩ গেমে হারান জার্মানির ফিলিপ পেতজচনারকে।
দিনের অপর ম্যাচে মেয়েদের র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় সেরেনা ৬-০ ও ৭-৫ ব্যবধানে জেতেন স্লোভাকিয়ার ডোমিনিকা চিবুলবোভার বিপক্ষে।
এছাড়া চতুর্থ পর্বে উঠেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, রাশিয়ার মারিয়া শারাপোভা, ব্রিটেনের অ্যান্ডি মারে, সুইডেনের রবিন সোদার্লিং ও স্পেনের ডেভিড ফেরার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮৪০ ঘ.
bdnews24