২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ পর্বে ফেদেরার ও ভেনাস

উইম্বলডনের চতুর্থ পর্বে উঠেছেন বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় রজার ফেদেরার ও ভেনাস উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 12:49 PM

লন্ডন, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনের চতুর্থ পর্বে উঠেছেন বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় রজার ফেদেরার ও ভেনাস উইলিয়ামস। বর্তমান চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের ফেদেরার ৬-২, ৬-৪ ও ৬-২ গেমে হারান ফ্রান্সের আরনাউদ ক্লেমেন্তেকে। মেয়েদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস ৬-৪ ও ৬-২ ব্যবধানে জেতেন রাশিয়ার অ্যালিসা ক্লেইবানোভার বিপক্ষে। এদিকে উইম্বলডন থেকে বিদায় নিয়েছেন রাশিয়ার নাদিয়া পেত্রোভা। তিনি তৃতীয় পর্বে ৬-১ ও ৬-৪ ব্যবধানে হারেন বেলজিয়ামের জাস্টিন হেনিনের কাছে। এছাড়া প্রতিযোগিতার চতুর্থ পর্বে উঠেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ, যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক, চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ, বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স ও সার্বিয়ার জেলেনা জানকোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০১৭ ঘ.