ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য দশজনকে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়া হয়। সোমবার এই ঘোষণা দেয়া হয়।
'জাতীয় ক্রীড়া পুরস্কার-২০০৯' যারা পেয়েছেন তারা হলেন দেওয়ান শফিউল আরেফিন টুটুল (ফুটবল এবং সংগঠক), বাদল রায় (ফুটবল), নাঈমুর রহমান দুর্জয় (ক্রিকেট), সামছুল আলম মঞ্জু (ফুটবল), অঞ্জণ চৌধুরী পিন্টু (সংগঠক), সাহেদ আজগর চৌধুরী (সংগঠক), হামিদা বেগম (অ্যাথলেটিক্স এবং সংগঠক), শামীম আরা টলী (অ্যাথলেটিক্স), মোহাম্মদ মহসীন (হকি) এবং মোস্তফা কামাল (ভলিবল)।
পুরস্কার প্রাপ্তদের ২ ভরি ওজনের একটি সোনার পদক, নগদ ২০ হাজার টাকা ও একটি সনদপত্র দেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২১৫০ ঘ.
bdnews24