বার্মিংহাম, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যায়েগন ক্লাসিকে কোর্টে ফিরেই জয় পেয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। সেই সঙ্গে উঠেছেন দ্বিতীয় পর্বেও।
সানিয়া সোমবার ৬-১ ও ৬-৪ ব্যবধানে হারান তাইওয়ানের চ্যান ইয়ং জানকে।
পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ে এবং কব্জির চোটের জন্য এ বছর খেলেছেন মাত্র সাতটি ম্যাচ।
দ্বিতীয় পর্বে তিনি মুখোমুখি হবেন থাইল্যান্ডের তামারিন তানাসুগার্নের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০০৭ ঘ.
bdnews24