২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার জয়

বাংলাদেশ লিগের ২৬তম পর্বের খেলায় শনিবার পিছিয়ে পড়েও মুক্তিযোদ্ধা সংসদ ৩-২ গোলে জিতেছে বিয়ানীবাজার এসসির বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 01:38 PM

Updated : 25 Aug 2022, 11:42 AM

সিলেট, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ লিগের ২৬তম পর্বের খেলায় শনিবার পিছিয়ে পড়েও মুক্তিযোদ্ধা সংসদ ৩-২ গোলে জিতেছে বিয়ানীবাজার এসসির বিপক্ষে। সিলেট স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো পক্ষই। বিরতির পর তোহিদুল আলম এগিয়ে দেন স্বাগতিক বিয়ানীবাজারকে। দুই মিনিট পর ইউজেন জিয়ার গোলে সমতা ফিরে মুক্তিযোদ্ধা। গোল শোধে মরিয়া হয়ে ওঠে উভয় দল। চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। কিন্তু পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন মুক্তিযোদ্ধার রাফায়েল, ৬৩ মিনিটে। দুই মিনিট পর ব্যবধান বাড়ান (৩-০) রোকনুজ্জামান কাঞ্চন। তবে খেলার শেষ মুহূর্তে একটি গোল শোধ করে বিয়ানীবাজার, ৯২ মিনিটে। ২৪ খেলায় মুক্তিযোদ্ধার পয়েন্ট ২৭। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে বিয়ানীবাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এনআই/১৯০২ ঘ.