২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি ওপেনের ফাইনালে সোদারলিং

ফরাসি ওপেনের প্রথম সেমিফাইনালে টমাস বার্ডিচকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছেন সুইডেনের রবিন সোদারলিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 05:12 PM

Updated : 25 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- ফরাসি ওপেনের প্রথম সেমিফাইনালে টমাস বার্ডিচকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছেন সুইডেনের রবিন সোদারলিং। শুক্রবার তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় তিনি ৬-৩, ৩-৬, ৫-৭, ৬-৩ ও ৬-৩ গেমে হারান বার্ডিচকে। প্রথম সেটে জেতেন সোদারলিং। কিন্তু পরের দু'টি সেটে সোদারলিংকে হারিয়ে দেন বার্ডিচ। তবে শেষ রক্ষা হয়নি। কেননা চতুর্থ ও পঞ্চম সেটে সোদারলিংয়ের কাছে হেরে বিদায় নেন তিনি। জয়ের পর সোদারলিং বলেন, "লড়াই ছিল খুব কঠিন। আর টমাস অনেক ভালো খেলেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/সিজি/টিআর/২২৩২ ঘ.