মুন্সীগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে মুন্সীগঞ্জে জেলায় শুরু হয়েছে আন্তঃপ্রাইমারী স্কুল ফুটবল টুর্নামেন্ট ।
বৃস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় দক্ষিণ নগরকসবা প্রাথমিক বিদ্যালয় দল ৫-০ গোলে মহেশপুর সর্দারকান্দি প্রাথমিক বিদ্যালয় দলকে হারায়।
দিনের অপর ৩টি খেলায় মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে কোর্টগাঁও সরকারী বিদ্যালয়কে, টেপির চর প্রাথমিক বিদ্যালয় ১-০ চরশিলমন্দির প্রাথমিক বিদ্যালয়কে এবং মহেশপুর প্রাথমিক বিদ্যালয় একই ব্যবধানে (১-০ গোলে) জিহসতলা প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দেয়।
বিকালে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই ক্ষুদে ফুটবল উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.আজিজুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচএস/১৯৫০ ঘ.
bdnews24