২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনা ও দকোভিচের বিদায়, নাদাল সেমিতে

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও সার্বিয়ার নোভাক দকোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 12:07 PM

Updated : 25 Aug 2022, 11:37 AM

প্যারিস, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও সার্বিয়ার নোভাক দকোভিচ। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সপ্তম অস্ট্রেলিয়ার সামানথা স্টসার ৬-২, ৬-৭ ও ৮-৬ গেমে বিশ্বসেরা সেরেনাকে হারিয়ে পৌঁছেছেন শেষ চারে। মেয়েদের অপর কোয়ার্টার ফাইনালে র‌্যাঙ্কিংয়ে চতুর্থ সার্বিয়ার জেলেনা জানকোভিচ ৭-৫ ও ৬-৪ ব্যবধানে জেতেন রাশিয়ার ইয়ারোস্লাভা শভেদোভার বিপক্ষে। অন্যদিকে ছেলেদের এককে সেমিফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল ও অস্ট্রিয়ার জার্গেন মেলজার। বিশ্বের দ্বিতীয় সেরা স্পেনের নাদাল ৭-৬, ৭-৬ ও ৬-৪ গেমে হারান নিজ দেশের নিকোলাস আলমাগ্রোকে। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় খেলোয়াড় দকোভিচ ৩-৬, ২-৬, ৬-২, ৭-৬ ও ৬-৪ ব্যবধানে হারেন মেলজারের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭৩০ ঘ.