রোম, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালির বিশ্বকাপ জয়ী কোচ মার্সেলো লিপ্পি মঙ্গলবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন।
বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকা আক্রমণভাগের দুই খেলোয়াড় মার্কো বোরিয়েলো ও গিউসেপে রোসি। জায়গা হয়নি গোলরক্ষক সালভাতোরে সিরিগু, রক্ষণভাগের খেলোয়াড় মাত্তিয়া কাসানি ও মাঝ-মাঠের খেলোয়াড় আন্দ্রে কোসুর।
দল: গিয়ানলুইগি বুফন (গোলরক্ষক), মরগান সাঙ্কতিস (গোলরক্ষক) ও ফেদেরিকো মার্চেত্তি (গোলরক্ষক)।
রক্ষণভাগ: সালভাতোরে বোচেত্তি, লিওনার্দো বোনুচি, ফ্যাবিও কানাভারা, গিওর্গিও শিয়েলিনি, দোমেনিকো ক্রিসকিতো, ক্রিশ্চিতিয়ান মাগিও, গিয়ানলুকা জাম্বোর্তা।
মাঝমাঠ: মাউরো ক্যামোরানেসি, দানিয়েল রোসি, গেন্নারো গাত্তুসো, ক্লাউদিও মার্চিসিও, রিকার্দো মনতোলিভো, অ্যাঞ্জেলো পালোম্বো, সিমন পেপে, আন্দ্রে পিরলো।
আক্রমণভাগ: অ্যান্তোনিও নাতাল, আলবার্তো গিলার্দিনো, ভিনসেনজো ইয়াকুইন্তা, গিয়ামপাওলো পাজ্জিনি, ফ্যাবিও কুয়াগলিয়ারেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯১২ ঘ.
bdnews24