২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে পর্তুগাল, অস্ট্রেলিয়ার জয়

বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার রাউল মেইরেলেসের জোড়া গোলের সুবাদে পুর্তগাল ৩-১ গোলে হারিয়েছে আফ্রিকান লায়ন্স নামে পরিচিত ক্যামেরোনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 11:33 AM

কোভিলহা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার রাউল মেইরেলেসের জোড়া গোলের সুবাদে পুর্তগাল ৩-১ গোলে হারিয়েছে আফ্রিকান লায়ন্স নামে পরিচিত ক্যামেরোনকে। অন্যান্য খেলায় অস্ট্রেলিায় ১-০ গোলে ডেনমার্ক ও নেদারল্যান্ডস ৪-১ এ হারায় ঘানাকে। কিন্তু দণি আফ্রিকার টিকেট না পাওয়া কোস্টারিকা ১-০ গোলে জিতেছে সুইজারল্যান্ডের বিপ।ে পর্তুগালের কোভিলহায় প্রথমার্ধের ৩২ মিনিটে মাঝ-মাঠের খেলোয়াড় রাউল মেইরেলেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় বার হলুদ কার্ড দেখে ক্যামেরোন অধিনায়ক স্যামুয়েল ইতু মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় সফরকারীরা, ৩৪ মিনিটে। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান মেইরেলেস, ৪৮ মিনিটে। খেলার অন্তিম মুহূর্তে ক্যামেরোনের কফিনে শেষ পেরেক ঠোকেন ন্যানি, ৮১ মিনিটে। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮৫৪ ঘ.