প্যারিস, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে অঘটনের শিকার হয়েছেন বিশ্বসেরা টেনিস খেলোয়াড় রজার ফেদেরার। বিদায় নিয়েছেন তিনি রবিন সোদার্লিংয়ের কাছে হেরে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে সাত নম্বর খেলোয়াড় সুইডেনের সোদার্লিং ৩-৬, ৬-৩, ৭-৫ ও ৬-৫ ব্যবধানে হারান ১৬ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইজারল্যান্ডের ফেদেরারকে।
সোদার্লিংয়ের কাছে হারের মধ্য দিয়ে থেমে গেল ফেদেরারের টানা ২৩ বার ফরাসি ওপেনের সেমিফাইনালে ওঠার রেকর্ড।
গতবছর ফরাসি ওপেনে চারবারের চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদালকেও হারিয়ে ছিলেন সোদার্লিং।
বিজয়ী সোদার্লিং বলেন, "এটা নিঃসন্দেহে একটি বড় জয়। আমার নজর এখন পরের খেলার দিকে।"
ম্যাচ হেরে ফেদেরার বলেন, "আমি যে এত খারাপ খেলেছি তা চিন্তাও করতে পারছি না।"
এছাড়া রাশিয়ার মিখাইল ইউঝনিকে ৬-৩, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন চেক রিপাবলিকের টমাস বার্দিচ ।
এদিকে মেয়েদের এককে সেমিফাইনালে উঠেছেন র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর খেলোয়াড় রাশিয়ার এলেনা দিমেন্তিয়েভা ও ইতালির ফ্রান্সেসকা শিয়াভোন। এই প্রথম ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন ইতালির কোনো মহিলা খেলোয়াড়।
র্যাঙ্কিংয়ে সপ্তদশ খেলোয়াড় শিয়াভোন ৬-২ ও ৬-৩ গেমে হারান বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে। আর দিমেন্তিয়েভা ২-৬, ৬-২ ও ৬-০ ব্যবধানে জেতেন নিজ দেশের নাদিয়া পেত্রোভার বিপ।ে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬৫১ ঘ.
bdnews24