২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের দল ঘোষণা

বিশ্বকাপ ফুটবলের জন্য ইংলিশ কোচ ফ্যাবিও ক্যাপেলো মঙ্গলবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 04:23 PM

Updated : 25 Aug 2022, 11:28 AM

লন্ডন, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের জন্য ইংলিশ কোচ ফ্যাবিও ক্যাপেলো মঙ্গলবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। দলে জায়গা হয়নি ২১ বছর বয়সি থিও ওয়ালকটের। এছাড়া বাদ পড়েছেন ড্যারেন বেন্ট, অ্যাডাম জনসন স্কট পার্কার, মাইকেল ডাউসন লাইটন বাইনেস ও টম হাডলস্টনের। দল নিয়ে ইংলিশ কোচ বলেন, "যারা দলের হয়ে ভালো খেলতে পারবেন তাদেরই দলে নেয়া হয়েছে।" তবে মাঝ-মাঠের খেলোয়াড়া জোল কোল ও আক্রমণভাগের খেলোয়াড় এমাইল হেস্কেকে দলে নেয়ার ব্যাপারে তিনি বলেন, "তার দু'জনই অভিজ্ঞ।" ইংল্যান্ড দল: জো হার্ট (গোলরক্ষক), ডেভিড জেমস (গোলরক্ষক) ও রবার্ট গ্রিন (গোলরক্ষক)। রক্ষণভাগ: জামি ক্যারাগের, অ্যাশলে কোল, রিও ফার্ডিনেন্ড, গ্লেন জনসন, লেডলে কিং, জন টেরি, ম্যাথু উপসন ও স্টিফেন ওয়ারনক। মাঝ-মাঠ: গ্যারাথ বারি, মাইকেল ক্যারিক, জো কোল, স্টিভেন গেরার্ড, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, অ্যারোন লেনন, জেমস মিলনার ও শট রাইট ফিলিপস। আক্রমণভাগ: পিটার ক্রাউচ, জার্মেইন ডিফো, এমাইল হেস্কে ও ওয়েন রনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২২১৮ ঘ.