ঠাকুরগাঁও, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডানোন নেশনস কাপ প্রতিযোগিতার ঠাকুরগাঁও অঞ্চলের খেলায় স্বাগতিক দল চ্যাম্পিয়ন হয়েছে গাইবান্ধা জেলা দলকে হারিয়ে।
জেলা স্কুল বড় মাঠে মঙ্গলবার চূড়ান্ত খেলায় ঠাকুরগাঁও ২-১ গোলে জেতে গাইবান্ধার বিপক্ষে। খেলায় ১০ থেকে ১২ বছরের ছেলেরা অংশ নেয়।
ঠাকুরগাঁওয়ের পক্ষে গোল করেন শ্যামল ও বাবুল। গাইবান্ধার হৃদয় একটি গোল করেন।
প্রতিযোগিতয় অংশ নেয় ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট, গাইবান্ধা ও রংপুর ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশন প্রতিযোগিতার আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১১৫ ঘ.
bdnews24