২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি ওপেনের চতুর্থ পর্বে দকোভিচ

ফরাসি ওপেনের চতুর্থ পর্বে উঠেছেন তৃতীয় বাছাই নোভাক দকোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 04:16 PM

Updated : 25 Aug 2022, 11:19 AM

প্যারিস, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাসি ওপেনের চতুর্থ পর্বে উঠেছেন তৃতীয় বাছাই নোভাক দকোভিচ। শনিবার তৃতীয় পর্বের খেলায় সার্বিয়ার জেকোভিচ ৬-৩, ৩-৬, ৬-৩ ও ৬-২ গেমে হারান রোমানিয়ার ভিক্টর হ্যানেসকুকে। পরবর্তী রাউন্ডে স্পেনের হুয়ান কার্লোস ফেরেরো এবং মার্কিন রবিন গ্রিনেপ্রির মধ্যকার খেলায় বিজয়ীর মুখোমুখি হবেন ফরাসী ওপেনে টানা দুইবার (২০০৭-'০৮) সেমিফাইনালে খেলা দকোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/ এএইচএস/২২১০ ঘ.