২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র ডিভিশনে জয় ভিক্টোরিয়ার

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে শুক্রবার পিছিয়ে পড়েও রাজুর জোড়া গোলের সুবাদে ভিক্টোরিয়া স্পোটিং ২-১ গোলে জিতেছে পূর্বাচল ক্লাবের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 03:29 PM

Updated : 25 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিনিয়র ডিভিশন ফুটবল লিগে শুক্রবার পিছিয়ে পড়েও রাজুর জোড়া গোলের সুবাদে ভিক্টোরিয়া স্পোটিং ২-১ গোলে জিতেছে পূর্বাচল ক্লাবের বিপক্ষে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৬ মিনিটে পূর্বাচলকে এগিয়ে নেন সেলিম। তবে রাজুর গোলে সমতায় ফেরে ভিক্টোরিয়া, ২১ মিনিটে। বিরতির পর পূর্বাচল আর গোলের দেখা পায়নি। কিন্তু ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে পূর্বাচলের কফিনে শেষ পেরেক ঠোকেন রাজু। ফলে হার মেনে মাঠ ছাড়তে হয় পূর্বচলকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২১০৮ ঘ.