ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের ২৫তম পর্বের খেলায় বুধবার চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ঢাকা মোহামেডান। খেলা শেষ হয় ১-১ গোলে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে আকবর হোসেন রিদনের গোলে এগিয়ে যায় সফরকারী চট্টগ্রাম মোহামেডান, ৫৩ মিনিটে।
রানার্স আপ নিশ্চিত হওয়া স্বাগতিক মোহামেডান সমতা ফেরায় ৭৬ মিনিটে কমলের গোলে।
এর আগে মঙ্গলবার একম্যাচ হাতে রেখেই পেশাদার লিগে টানা তিনবার শিরোপা জেতে ঢাকা আবাহনী।
ঢাকা মোহামেডান শেষ ম্যাচে খেলবে ঢাকা আবাহনীর বিপক্ষে। খেলাটি হবে ৩১ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১২১ ঘ.
bdnews24