ঢাকা, মে ২৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - বুয়েনসআয়ার্সে কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-০ গোলে জিতে খুবই খুশি হয়েছেন আর্জেন্টিনার কোচ দিয়েগো আরামান্দো মারাদোন।
লিওনেল মেসি সহ অন্য তারকা খেলোয়াড়রা না খেলার পরও এই জয় পেয়েছে আর্জেন্টিনা। গোল করেছেন ম্যাক্সি রোড্রিগুয়েজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, কার্লোস তেভেজ এবং কুন অ্যগুয়েরা।
খেলা শেষে আর্জেন্টিনার কোচ বলেছেন, "আমার বিশ্বাস আমরা মানুষকে আনন্দ দিতে পেরেছি। আমি খেলোয়াড়দের কাছে চাই যে তারা তাদের মেলে ধরুক। আরো বড় জয় এনে দিক দেশকে।"
আর্জেন্টিনার জনগণ নিশ্চিন্তে থাকতে পারেন। কেননা আমাদের ভাল খেলোয়াড় আছে। তাদের সঠিক সময়ে সঠিক জায়গায় খেলানো হবে," বলেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৫৭ ঘ.
bdnews24