২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি ওপেনে হেনিন দ্বিতীয় পর্বে

ফরাসি ওপেনে মঙ্গলবার স্তেভেতানা পিরনকোভাকে হারিয়ে জাস্টিন হেনিন দ্বিতীয় পর্বে উঠেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 01:32 PM

Updated : 25 Aug 2022, 11:10 AM

প্যারিস, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরাসি ওপেনে মঙ্গলবার স্তেভেতানা পিরনকোভাকে হারিয়ে জাস্টিন হেনিন দ্বিতীয় পর্বে উঠেছেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ২২তম খেলোয়াড় হেনিন ৬-৪ ও ৬-৩ গেমে হারান বুলগেরিয়ার পিরনকোভাকে। ২০০৭ সালে ফরাসি ওপেনের চতুর্থ শিরোপা জেতার পর কোর্ট থেকে বিদায় নেন হেনিন। প্রায় ২০ মাস পর জানুয়ারি মাসে আবার কোর্টে ফেরেন তিনি। পিরনকোভাকে হারিয়ে তিনি প্রমাণ করে দিলেন এখনো ফুরিয়ে যাননি ২৭ বছর বয়সি বেলজিয়ামের হেনিন। এছাড়া ইসরায়েলের শাহার পেয়ার ৬-১ ও ৬-৪ গেমে হারিয়েছেন স্পেনের নুরিয়া লাগোস্তেয়েরাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯২৪ ঘ.