ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বসুন্ধরা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে সোমবারের খেলায় জিতেছে পূর্বাচল পরিষদ। তারা ১-০ গোলে হারায় বাড্ডা জাগরণীকে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ১১ মিনিটে পূর্বাচলের পক্ষে জয়সূচক গোলটি করেন সাজ্জাদ।
মঙ্গলবার একই মাঠে দু'টি খেলা হবে। প্রথম খেলায় যাত্রাবাড়ী ক্রীড়া চক্র খেলবে মহাখালির বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে মতিঝিল টিএন্ডটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০৩৫ ঘ.
bdnews24