ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বসুন্ধরা সিনিয়র ডিভিশন ফুটবলে শনিবারের খেলায় কোনো হার-জিত নেই। দিনের উভয় ম্যাচই ড্র হয়েছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ফকিরেরপুল স্পোর্টিং ক্লাব ও উত্তর বারিধারা ক্লাবের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
সানরাইজ স্পোর্টিং ক্লাব ও ওয়ারি ক্লাবের মধ্যকার অপর খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকে। উভয় গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে।
৬৬ মিনিটে আতিকুলের গোলে এগিয়ে যায় সানরাইজ। কিন্তু ৭৭ মিনিটে শাহীনের গোলে খেলায় সমতা ফেরায় ওয়ারি।
খেলায় বাকি সময়ে কোনো দলই গোল না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে সানরাইজ ও ওয়ারি।
রোববার ভিক্টোরিয়া স্পোর্টিং খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০০৩ ঘ.
bdnews24