২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ বাছাই সোদার্লিংয়ের হার

নিস ওপেনে এবার অঘটনের শিকার হলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সপ্তম খেলোয়াড় রবিন সোদার্লিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 12:17 PM

Updated : 25 Aug 2022, 10:47 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিস ওপেনে এবার অঘটনের শিকার হলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সপ্তম খেলোয়াড় রবিন সোদার্লিং। সুইডেনের সোদার্লিং বৃহস্পতিবার ২-৬, ৬-৪ ও ৬-৪ গেমে হেরে যান বেলজিয়ামের অলিভিয়ের রোকাসের কাছে। সেই সঙ্গে উঠে গেলেন তিনি শেষ আটে। কোয়ার্টার ফাইনালে রোকাস মোকাবেলা করবেন ফরাসী খেলোয়াড় রিচার্ড গ্যাসকোয়েট ও উইক্রেনের আলেকজান্দার ডলগোপলোভের মধ্যে যিনি জিতবেন তার সঙ্গে। অন্য দিকে গোড়ালির চোটের জন্য বৃহস্পতিবার ওয়ারস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তৃতীয় সেরা খেলোয়াড় ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮১০ ঘ.