ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাইকেল বালাকের বিশ্বকাপ খেলার স্বপ্ন একেবারে শেষ হয়ে যায়নি। নতুন পদ্ধতিতে চিকিৎসা করলে তাড়াতাড়ি সেরে উঠবেন তিনি।
চেলসি ও পোর্টসমাউথের মধ্যে গত সপ্তাহের ফাইনালে চোট পান ৩৩ বছর বয়সী মাঝ-মাঠের এই জার্মান খেলোয়াড়। প্রায় সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া হয় দক্ষিণ আফ্রিকায় যেতে পারছেন না তিনি। কিন্তু জার্মান চিকিৎসক মার্কাস বেকার মনে করেন আগে-ভাগেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, নতুন পদ্ধতিতে চিকিৎসা করলে দ্রুত সেরে উঠবেন বালাক। বিশ্বকাপের সব ম্যাচ খেলতে না পারলেও কয়েকটি খেলায় তিনি অবশ্য মাঠে নামতে পারবেন।
নতুন পদ্ধতির চিকিৎসার মধ্যে রয়েছে চোট পাওয়া স্থানে এসিড ইনজেকশন করা। নুরেমবার্গ ক্লাবের চিকিৎসক ম্যাথিয়াস ব্রাউনও এই মত মেনে নিয়েছেন। তিনি বলেন, এই পদ্ধতি প্রয়োগ করে তার একজন খেলোয়াড় দ্রুত সেরে উঠেছেন।
'ডি' গ্র"পে জার্মানির সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, সার্বিয়া ও ঘানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২৪ ঘ.
bdnews24