ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে বুধবার জিতেছে রেঞ্জার্স ক্লাব ও ফ্লেইম বয়েজ।
ধানমন্ডি উডেন ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে রেঞ্জার্স ৬৬-৪০ পয়েন্টে হারায় রেইথস ক্লাবকে। প্রথমার্ধে রেঞ্জার্স এগিয়ে ছিল ৩০-১৭ পয়েন্টে।
অন্য খেলায় ফ্লেইম বয়েজ ৭১-৩৫ পয়েন্টে জেতে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবের বিপক্ষে। বিরতির আগে ফ্লেইম বয়েজ ৩৩-১৭ পয়েন্টে এগিয়ে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/টিআর/২০০৫ ঘ.
bdnews24