২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের লা লিগায় চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পেনের লা লিগায় রোববার লিওলেন মেসির জোড়া গোলে রিয়াল ভালাদোলিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 07:00 PM

Updated : 25 Aug 2022, 10:32 AM

মাদ্রিদ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেনের লা লিগায় রোববার লিওলেন মেসির জোড়া গোলে রিয়াল ভালাদোলিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। দিনের অন্য খেলায় রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে মালাগার সঙ্গে। এছাড়া সেভিয়া ৩-২ এ আলমেরিয়াকে, মালোর্কা ২-০ তে এস্পানলকে ও গেতাফে ৩-০ গোলে হারায় অ্যাথলেটিকো মাদ্রিদকে। ন্যু কাম্পে খেলার প্রথমার্ধের ২৭ মিনিটে ভালাদোলিদের রক্ষণভাগের খেলোয়াড় লুই প্রেয়েতোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। ৩১ মিনিটে মেসির বানিয়ে দেয়া বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো রড্রিগুয়েজ। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান বাড়ান (৩-০) লিওনেল মেসি। ভালাদোলিদের কফিনে শেষ পেরেক ঠোকেন মেসি ,৭৬ মিনিটে। ফলে জয় নিয়েই মাঠে ছাড়ে পেপ গার্দিওলার বার্সা। ৩৮ খেলায় বার্সার পয়েন্ট ৯৯, রিয়াল মাদ্রিদের ৯৫ (দ্বিতীয়), ভালেন্সিয়ার ৬৮ (তৃতীয়) ও ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ সেভিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/ ০০৫০ঘ.