মাদ্রিদ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলাদের বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস বিদায় নিয়েছেন মাদ্রিদ মাস্টার্স থেকে। আর সহজেই জিতেছেন রাফায়েল নাদাল।
সেরেনা বুধবার ৪-৬, ৬-২ ও ৬-৩ গেমে হার মানেন র্যাঙ্কিংয়ের ৯ নম্বর খেলোয়াড় রাশিয়ার নাদিয়া পেত্রোভার কাছে। তবে সেরেনার বোন চতুর্থ বাছাই ভেনাস ৩-৬, ৬-১ ও ৬-২ গেমে জেতেন ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনের বিপক্ষে।
এছাড়া সপ্তম বাছাই সার্বিয়ার জেলেনা জানকোভিচ ৪-৬, ৬-৪ ও ৬-১ গেমে হারান তারই দেশের আনা ইভানোভিচকে।
অন্য দিকে দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল প্রতিযোগিতার তৃতীয় পর্বে উঠেছেন ৬-৪ ও ৬-৩ ব্যবধানে ইউক্রেনের অলেকজান্দার দোলগোপোলোভকে হারিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৪৩ ঘ.
bdnews24