২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপার শিরোপা অ্যাটলেটিকো মাদ্রিদের

ফোরলানের জোড়া গোলের সুবাদে ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 09:19 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফোরলানের জোড়া গোলের সুবাদে ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। হামবুর্গের মাঠ নর্ডব্যাঙ্ক এরেনায় শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে উভয় দল। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। খেলার ৩২ মিনিটে অ্যাটলেটিকোর কুন অ্যাগুয়েরো বল দেন আক্রমণভাগের খেলোয়াড় দিয়েগো ফোরলানকে। সেই বল ফুলহ্যামের জালে জড়িয়ে দিতে একটুও ভুল করেননি ফোরলান। মাঝমাঠের খেলোয়াড় সাইমন ডেভিয়েস ৩৭ মিনিটে ফুলহ্যামকে সমতায় ফেরান। বিরতির পর গোলের জন্য লড়াই আরো জমে ওঠে। নির্ধারিত সময়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙ্গার বহু চেষ্টা চালিয়েও পারেনি কোনো দলই। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে (৯০ ২৬ মিনিটে) ফোরলানের একক চেষ্টার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৭৫৯ ঘ.