২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর কাছে হার সেনেগালের

প্রীতি ফুটবল ম্যাচে সোমবার মেক্সিকো ১-০ গোলে হারিয়েছে সেনেগালকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 12:54 PM

Updated : 24 Aug 2022, 09:22 PM

শিকাগো, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রীতি ফুটবল ম্যাচে সোমবার মেক্সিকো ১-০ গোলে হারিয়েছে সেনেগালকে। শিকাগোর সোলজার ফিল্ডে খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি মাক্সিকো ও সেনেগাল, কোনো দলই। বিরতির পর মাঝ-মাঠের খেলোয়াড় আলবার্তো মেদিনা গোল করে এগিয়ে নেন মেক্সিকোকে, ৫৯ মিনিটে। বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে মেক্সিকো। ১১ জুন বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী খেলায় মেক্সিকো মুখোমুখি হবে স্বাগতিক দ.আফ্রিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/১৭৫০ ঘ.