লন্ডন, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপান ২০১৮ নয়, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চায়।
২০১৮ ছাড়াও ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য ভোটাভুটিতে অংশ নেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম-নেদারল্যান্ডস ও স্পেন-পর্তুগাল। তবে নাম প্রত্যাহার করে নিয়েছে জাপান।
জাপান ছাড়াও কাতার ও দক্ষিণ কোরিয়া ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য ভোটাভুটিতে অংশ নেবে।
এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ডিসেম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬০০ ঘ.
bdnews24