ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এনামুল হকের হ্যাট্রিকের সুবাদে বাংলাদেশ লিগের ২১তম পর্বে ঢাকা আবাহনী সোমবার চট্টগ্রাম মোহামেডানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার আরো কাছে চলে এসেছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার সাত মিনিটে এনামুলের গোলে এগিয়ে যায় আবাহনী।
বিরতির পর খেলার ৫৫ মিনিটে দ্বিতীয় এবং ৮৫ মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন এনামুল। অতিরিক্ত সময়ে (৯০ ) চট্টগ্রাম মোহামেডানের কফিনে শেষ পেরেক ঠোকেন জাহেদ।
এই জয়ের ফলে ঢাকা মোহামেডানের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে গেল ঢাকা আবাহনী। ২০ খেলায় অমলেশ সেনের দলের পয়েন্ট ৫৮। একম্যাচ কম খেলে ঢাকা মোহামেডান সংগ্রহ করেছে ৪৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২০৬ ঘ.
bdnews24