২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির জোড়া গোলে বার্সার জয়

স্পেনের লা লিগায় শনিবার লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে বার্সেলোনা ৪-১ গোলে হারিয়েছে ভিলা রিয়ালকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 03:11 PM

Updated : 24 Aug 2022, 09:03 PM

মাদ্রিদ, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় শনিবার লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে বার্সেলোনা ৪-১ গোলে হারিয়েছে ভিলা রিয়ালকে। দিনের অন্য ম্যাচে ভালেন্সিয়া ২-০ গোলে জিতেছে এস্পানলের বিপক্ষে। ভিলা রিয়ালের মাঠে খেলার ১৯ মিনিটে জাভির কাছ থেকে বল পেয়ে বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় নিওনেল মেসি এগিয়ে নেন দলকে। বার্সার মাঝ মাঠের খেলোয়াড় জাভি ব্যবধান দ্বিগুণ করেন ৩৪ মিনিটে। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে জাভি বল ঠেলে দেন আক্রমণভাগের খেলোয়াড় বোজান কিরকিচের কাছে। জালে বল জড়িয়ে দিতে কোনো অসুবিধা হয়নি তার। ভিলা রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড় লোরেন্ট ৬৭ মিনিটে একটি গোল শোধ করেন। দলটির কফিনে শেষ পেরেক ঠোকেন মেসি, ৮৮ মিনিটে। বার্সেলোনা ৯০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সকে ও ম্যানচেস্টার সিটি ৩-১ এ অ্যাস্টন ভিলাকে । ইতালির সেরি 'আ'-তে এএস রোমা ২-১ গোলে হারায় পার্মাকে। এসি মিলান ১-০ গোলে জিতেছে ফিওরেন্টিনার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬০০ ঘ.