২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো হার বাংলাদেশ 'এ'র

দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে ১৮৫ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ 'এ' দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 02:39 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে ১৮৫ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ 'এ' দল। দ্বিতীয় দফায় সফরকারীদের বেঁধে দেয়া ৪১১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২২৫ রানে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আগের দিনের চার উইকেটে ১২৫ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করে বাংলাদেশ 'এ'। দলের সঙ্গে আর এক শ' রান যোগ হতেই বাকি ছয়টি উইকেট হারায় স্বাগতিকরা। দলের পক্ষে সব চেয়ে বেশি ৫৭ রান করেন অধিনায়ক শামসুর রহমান। এছাড়া ফয়সাল হোসেন ৪৩ ও মেহরাব ৪১ রান করেন। পল হ্যারিস ৮৫ রানে নেন তিন উইকেট। এছাড়া দু'টি করে উইকেট নেন এলগার, ফ্রেন্ড ও ফিলেন্ডার। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৮২ রান করে। দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৩ উইকেটে ১৪৩ রান তোলে। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২১৫ রান। প্রথম চারদিনের ম্যাচে ইনিংস ও চার রানে হেরেছিল বাংলাদেশ 'এ'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০০৩ ঘ.