২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষেই রয়েছেন শিরিন ও লিজা

জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার সপ্তম পর্বের খেলা শেষে শারমীন সুলতানা শিরিন ও শামীমা আক্তার লিজা সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 02:19 PM

Updated : 24 Aug 2022, 09:02 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার সপ্তম পর্বের খেলা শেষে শারমীন সুলতানা শিরিন ও শামীমা আক্তার লিজা সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। মাসুদা বেগম সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন নাজরানা খান ইভা পাঁচ পয়েন্ট নিয়ে । নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে সপ্তম পর্বের খেলায় শিরিন মাহমুদা হক চৌধুরী মলিকে, লিজা ইভাকে ও মাসুদা প্রতিভা তালুকদারকে হারান। অন্যান্য খেলায় নুপুর আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সঙ্গে এবং জাহানারা হক রুনু মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানার সঙ্গে ড্র করেন। এছাড়া রোকসানা তিতলী ইয়ন সরকারের বিপক্ষে ওয়াক-ওভার পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০০৮ ঘ.