রোম, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোম মাস্টার্সে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক দকোভিচ।
বিশ্ব র্যাঙ্কিয়ের তিন নম্বর খেলোয়াড় নাদাল ৬-৩ ও ৬-৩ গেমে হারান রোমানিয়ার ভিক্টর হেনেসকুকে। দ্বিতীয় সেরা দকোভিচ জেতেন ৬-৪ ও ৬-৪ ব্যবধানে ব্রাজিলের থমাস বেলুক্কির বিপক্ষে।
অন্য ম্যাচে ইংল্যান্ডের অ্যান্ডি মারে ৬-৩ ও ৬-৪ সেটে হারান স্পেনের ডেভিড ফেরারেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৫০ ঘ
bdnews24