২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে মাঠে নামতে চান বেকহ্যাম

গোড়ালির চোট কাটিয়ে নভেম্বরে মাঠে নামতে যাচ্ছেন বিশ্বের সব চেয়ে ধনী ফুটবলার ডেভিড বেকহ্যাম। ফলে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না এই ইংলিশ ফুটবল তারকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 02:26 PM

Updated : 24 Aug 2022, 08:53 PM

লন্ডন, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোড়ালির চোট কাটিয়ে নভেম্বরে মাঠে নামতে যাচ্ছেন বিশ্বের সব চেয়ে ধনী ফুটবলার ডেভিড বেকহ্যাম। ফলে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না এই ইংলিশ ফুটবল তারকার। মার্চে চোট পাওয়ার সময় ধারণা করা হয়েছিল মাঠে ফিরতে তার ছয় মাস সময় লাগবে। কিন্তু এখন সেই চোট সারতে আরও বেশি সময় লাগছে। এর কারণ হিসেবে বেকহ্যাম এবিসিকে বলেন, "আমি আরো তিন মাস দৌড়াতে পারবো না। সম্ভবত নভেম্বরে মাঠে নামতে পারবো।" এর আগে মার্চে অস্ত্রপচারের পর তিনি সেপ্টেম্বরে মাঠে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করে ছিলেন। এই মৌসুমে তাকে যে শীর্ষ কোনো ফুটবল লিগে দেখা যাবে না তা প্রায় নিশ্চিত। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ওয়েলসের বিপক্ষে ২০১১ সালের ২৯ মার্চের আগে ইংল্যান্ডের হয়ে খেলতে পাবেন না তিনি। প্রতিযোগিতা হবে ২০১২ সালে। এরপরও ইংল্যান্ড ফুটবল দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যেতে প্রস্তুত বেকহ্যাম। উৎসাহ দেবেন দলকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১২৫০ ঘ.