২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোম মাস্টার্সে জয় দিয়েই শুরু ফেদেরারের

রোম মাস্টার্স টেনিসের দ্বৈতে জয় দিয়েই শুরু করেছেন র‌্যাঙ্কিং সেরা সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 01:10 PM

Updated : 24 Aug 2022, 08:54 PM

রোম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোম মাস্টার্স টেনিসের দ্বৈতে জয় দিয়েই শুরু করেছেন র‌্যাঙ্কিং সেরা সুইজারল্যান্ডের রজার ফেদেরার। সোমবার ক্লে কোর্টে স্বদেশী ইভেস অ্যালেগ্রোকে নিয়ে বছরের প্রথম দ্বৈত ম্যাচে নামা ফেদেরার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সুইডেনের জোহান বার্নস্ট্রম ও নেদারল্যান্ডের জুলিয়েন রজার জুটিকে ৬-৪ ও ৭-৬ (৪) গেমে হারান । ১৬টি একক গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরারের গত বছর ক্লে কোর্টে ফরাসী ওপেনের শিরোপা জেতেন। ক্লে কোর্টে সেটিই ফেদেরারের একমাত্র গ্র্যান্ড স্লাম শিরোপা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/১৮৩৫ ঘ.