২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় পেল স্টুটগার্ট

বুন্দেসলিগায় শুক্রবার স্টুটগার্ট ২-০ গোলে হারিয়েছে বোখামকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 09:58 AM

Updated : 24 Aug 2022, 08:48 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুন্দেসলিগায় শুক্রবার স্টুটগার্ট ২-০ গোলে হারিয়েছে বোখামকে। বোখাম ঘরের মাঠ রিওয়ারপাওয়ার স্ট্যাডিয়নে গোলের জন্য মরিয়া হয়ে খেলা শুরু করে স্টুটগার্টের বিপক্ষে। তাদের সকল চেষ্টা ব্যর্থ করে দেয় স্টুটগার্টের রক্ষণভাগ। তবে সফল হয় ক্রিশ্চিয়ান গ্রোসের দল। খেলার ১৪ মিনিটে স্টুটগার্টের ক্লুদেমির জেরোনিমো কাকু দলকে এগিয়ে দেন। তবে বলটি আসে আক্রমণভাগের খেলোয়াড় সিপিয়ান মারিকার কাছ থেকে। কাকুর বানিয়ে দেওয়া বল বোখামের জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্টুটগার্টের রোমানিয়ান স্ট্রাইকার সিপিয়ান মারিকা খেলার ১৮ মিনিটে। বিরতির পর সমতায় ফিরতে আক্রমণ চালাতে থাকে হেইকো হেরলিচের দল। ফলে শুরু হয় আক্রমণ ও পাল্টা আক্রমণ। কিন্তু গোলের দেখা পায়নি কোনো ক্লাবই। ফলে ২-০ গোলে চলতি মৌসুমের ১৫তম জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে স্টুটগার্ট। ৩২ খেলায় ৫৩ পয়েন্ট নিয়ে স্টুটগার্ট রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। সমান খেলায় বোখাম ২৮ পয়েন্ট নিয়ে ষোড়শ। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৫২০ ঘ.