২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার ড্র, চেলসির হার

স্পেনের লা লিগায় শনিবার বার্সেলোনা ও এস্পানলের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দিনের অন্য খেলায় ভিয়া রিয়াল ২-১ গোলে জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 12:16 PM

Updated : 24 Aug 2022, 08:35 PM

মাদ্রিদ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় শনিবার বার্সেলোনা ও এস্পানলের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দিনের অন্য খেলায় ভিয়া রিয়াল ২-১ গোলে জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ২-১ গোলে টটেনহ্যাম হটস্পার কাছে হেরে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা ধরে রাখার পথ সুগম করে দিয়েছে। সেই সঙ্গে ম্যান ইউ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ১-০ গোলে। এছাড়া এভারটন ৩-২ গোলে ব্ল্যাকবার্ন রোভার্সকে, সান্ডারল্যান্ড ২-১ এ বার্নলেকে ও একই ব্যবধানে বোল্টন ওয়ান্ডারার্স হারায় স্টোক সিটিকে। আর গোল শূন্য ড্র হয়েছে ফুলহ্যাম ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এবং বার্মিংহাম ও হাল সিটির খেলা। এস্পানল তাদের মাঠে ভালভাবেই চেপে ধরেছিল সফরকারী বার্সেলোনাকে। তীব্র উত্তেজনাপূর্ণ খেলার ১৬ মিনিটে স্বাগতিক দলের পাবলো ওসভালদো গোলের একটি সূবর্ণ সুযোগ নষ্ট করেন। চার মিনিট পরই হোসে বায়েনার শট ঠেকিয়ে দেন কাতালান গোলরক্ষক ভিক্টর ভালদেস। পাশাপাশি পেপ গার্দিওলার দলও প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হাত ছাড়া করে। বিরতির পর গোল দিতে মরিয়া ওঠে বার্সা। ফলে দ্বিতীয়ার্ধে ইব্রাহিমোভিচ ও থিয়েরে অঁরিকেও মাঠে নামানো হয়। আর লিওনেল মেসি তো ছিলেনই। কিন্তু প্রতিপক্ষের রক্ষণবুহ্য ভেদ করে গোল করতে পারেনি সফরকারীরা। বরং খেলার ৬২ মিনিটে দ্বিতীয়বার হুলদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় ড্যানিয়েল আলভেসকে। ড্রয়ের ফলে পয়েন্ট ভাগাভাগি হলেও ৩৩ খেলায় বার্সেলোনা ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ সংগ্রহ করেছে ৮০। এদিকে প্রিমিয়ার লিগে খেলার প্রথমার্ধে জারমেইন ডিফোর গোলে এগিয়ে যায় হটস্পার, ১৫ মিনিটে। ৪৪ মিনিটে ব্যবধ্যান দ্বিগুণ করেন গ্যারেথ বল। বিরতির পর দ্বিতীয় হুলদ কার্ড দেখে জন টেরি মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় চেলসি। খেলায় সমতা ফেরাতে না পারলেও শেষ মুহূর্তে একটি গোল শোধ করে ব্লুজরা, অতিরিক্ত সময়ে (৯০ )। ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি, ম্যান ইউয়ের সংগ্রহ ৭৬। এছাড়া এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ৭১, টটেনহ্যাম হটস্পারের ৬৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮০৩ ঘ.