প্যারিস, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মন্টে কার্লো মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন সার্বিয়ার নোভাক দকোভিচ ও স্পেনের রাফায়েল নাদাল। শুক্রবার কোয়ার্টার ফাইনালের খেলায় নাদাল কার্লোস ফেরেরোকে ও দকোভিচ ডেভিড নালবান্দিয়ানকে পরাজিত করেন।
র্যাঙ্কিংয়ে তৃতীয় নাদাল ৬-৪ ও ৬-২ গেমে হারান স্বদেশী জোয়ান কার্লোস ফেরেরোকে।
দ্বিতীয় সেরা দকোভিচ ৬-২ ও ৬-৩ ব্যবধানে পরাজিত করেন আর্জেন্টিনার ডেভিড নালবান্দিয়ানকে।
এদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চার্লসটন ফ্যামিলি সার্কল কাপে রাশিয়ার নাদিয়া পেত্রোভাকে ৬-৩ ও ৬-৪ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি।
অন্যম্যাচে স্লোভিকিয়ার দানিয়েলা হানটুচোভার বিপক্ষে হেরে (১-৬, ৬-৩ ও ৬-৩) প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন সাবেক বিশ্ব সেরা সার্বিয়ার জেলেনা জানকোভিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/১৯৩০ ঘ.
bdnews24