২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আশা জিইয়ে রাখলো রিয়াল মাদ্রিদ

পিছিয়ে পড়েও ক্রিশ্চিয়ানো রোনালদোর একক প্রচেষ্টার বিস্ময়কর গোলের সুবাদে স্পেনের লা লিগায় বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ ২-১ এ আলমেরিয়াকে হারিয়ে শিরোপা জয়ের আশা জিইয়ে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 01:06 PM

Updated : 24 Aug 2022, 08:31 PM

মাদ্রিদ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও ক্রিশ্চিয়ানো রোনালদোর একক প্রচেষ্টার বিস্ময়কর গোলের সুবাদে স্পেনের লা লিগায় বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ ২-১ এ আলমেরিয়াকে হারিয়ে শিরোপা জয়ের আশা জিইয়ে রেখেছে। দিনের অন্য খেলায় ভ্যালেন্সিয়া ২-০ গোলে জিতেছে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। খেলার ১৪ মিনিটে আলমেরিয়ার কালু উচের বানিয়ে দেওয়া বল অ্যালবার্ট ক্রুস্যাট রিয়ালের জালে জড়িয়ে দেন। এরপরই গোল শোধে মরিয়া হয়ে ওঠে রিয়াল। ২৭ মিনিটে পর্তুগালের বিশ্বকাপ দলের আক্রমণভাগের খেলোয়াড় রোনালদো একক প্রচেষ্টায় আলমেরিয়ার রক্ষণভাগ ভেদ করে বল পাঠিয়ে দেন কাক্সিক্ষত ঠিকানায়। বিরতির জয়ের জন্য শুরু হয় আক্রমণ ও পাল্টা আক্রমণ। কিন্তু শেষ পর্যন্ত আলমেরিয়া আর পেরে ওঠেনি। খেলার ৬৯ মিনিটে গঞ্জালো হিগুয়েন বল ঠেলে দেন পেনাল্টি বক্সের ঠিক বাইরে। আর তীব্র শট নেন রাফায়েল ভ্যান দার ভার্ট। আলমেরিয়ার গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিলো না। ৩২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। বার্সেলোনা রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে, সমান খেলায় পয়েন্ট ৮৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৫০ ঘ.