২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রি হচ্ছে লিভারপুল

ইংলিশ ক্লাব লিভারপুলকে বিক্রির জন্য নিলামে তোলা হচ্ছে। এরই মধ্যে বিক্রির প্রক্রিয়া দেখভালের জন্য নিয়োগ করা হয়েছে নতুন চেয়ারম্যানও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 11:36 AM

Updated : 24 Aug 2022, 08:31 PM

লন্ডন, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ ক্লাব লিভারপুলকে বিক্রির জন্য নিলামে তোলা হচ্ছে। এরই মধ্যে বিক্রির প্রক্রিয়া দেখভালের জন্য নিয়োগ করা হয়েছে নতুন চেয়ারম্যানও। ক্লাবটির মালিক যুক্তরাস্ট্রের টম হিকস এবং জর্জ গিলেট। ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার বলা হয়, ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান মার্টিন ব্রাউটনকে চেয়ারম্যান করে নিলাম প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেয়া হয়েছে। এতে আরো বলা হয়, ক্লাবটি কেনার আগ্রহ রয়েছে অনেকের। বিক্রির এই প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ দেয়ার জন্য বার্কলে ক্যাপিটালকে নিযুক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭২৭ ঘ.