প্যারিস, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মন্টে কার্লো রোলেক্স মাস্টার্সে দ্বিতীয় পর্বের খেলায় ব্রিটেনের অ্যান্ডি মারের বিপক্ষে চমক জাগানো জয় পেয়েছেন জার্মানির ফিলিপ কোলশ্রেইবার। অন্য ম্যাচে সহজ জয় পেয়েছেন স্পেনের রাফায়েল নাদাল।
র্যাঙ্কিংয়ের চতুর্থ সেরা মারে ৬-২ ও ৬-১ গেমে হেরে যান র্যাঙ্কিয়ে ৩৩ নম্বর খেলোয়াড় কোলশ্রেইবারের বিপক্ষে।
টুর্নামেন্টের তৃতীয় পর্বের খেলায় র্যাঙ্কিংয়ে তৃতীয় সেরা নাদাল ৬-০ ও ৬ -১ গেমে হারিয়েছেন জার্মানির মাইকেল বেরারকে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় অনুষ্ঠিত চার্লসটন ফ্যামিলি সার্কল কাপের দ্বিতীয় পর্বের খেলায় শীর্ষ বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াক্কি ৬-৪ ও ৬-১ গেমে হারিয়েছেন চেক রিপাবলিকের বারবোরা জাহলাভোভা স্ট্রাইকোভাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/১৯২০ ঘ.
bdnews24