২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমিলি'তে বিধ্বস্ত আরামবাগ

সিটিসেল বাংলাদেশ লিগের ১৭তম পর্বের খেলায় মঙ্গলবার ঢাকা মোহামেডানকে বড় জয় এনে দিয়েছেন জাহিদ হোসেন এমিলি। তার হ্যাটট্রিকসহ পাঁচ গোলের সুবাদে ঢাকা মোহামেডান স্পোর্টিং ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 04:11 PM

Updated : 24 Aug 2022, 08:26 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের ১৭তম পর্বের খেলায় মঙ্গলবার ঢাকা মোহামেডানকে বড় জয় এনে দিয়েছেন জাহিদ হোসেন এমিলি। তার হ্যাটট্রিকসহ পাঁচ গোলের সুবাদে ঢাকা মোহামেডান স্পোর্টিং ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে মোহামেডান। ম্যাচের ৩৮ ও ৪৪ মিনিটে দলের পক্ষে দু'টি গোলই করেন এমিলি। বিরতির পর গোল উৎসবে মাতে মোহামেডান। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক গোল পূর্ণ করেন এমিলি। ৫৩ মিনিটে মোহামেডানের পক্ষে চতুর্থ গোলটি করেন মো. নাসির। ৫৫ ও ৫৭ মিনিটে আরো দুটি গোল পায় আরমান আজিজের দল। প্রথম গোলটি করেন এমিলি । পরের গোলটি নাইজেরিয়া স্ট্রাইকার বুকোলা ওলালিকানের। ফলে ৬-০ ব্যবধানে এগিয়ে থাকে সাদা-কালোরা। আরামবাগের কফিনে শেষ পেরেকটিও ঠুকেন এমিলি। ম্যাচের ৮৯ মিনিটে নিজের পঞ্চম ও দলের পক্ষে সপ্তম গোল করেন তিনি। এ জয়ে ১৬ খেলায় ঢাকা মোহামেডানের সংগ্রহ দাঁড়ালো ৪২। সমান ম্যাচে আরামবাগের ১৫। আর ৪৬ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে ঢাকা আবাহনী লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১৫৫ ঘ.